সর্বশেষ

Thursday, September 15, 2022

ভারত সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন শুরু

ভারত সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন শুরু

 ভারত সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন শুরু

ভারত সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন শুরু


ভারত সফর নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবাদ সম্মেলন শুরু হয়েছে। বুধবার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৪টা ১০ মিনিটে গণভবনে এ সংবাদ সম্মেলন শুরু হয়।

শুরুতেই প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনানো শুরু করেন। তার লিখিত বক্তব্যের পর সাংবাদিকদের নানা প্রশ্নের উত্তর দেবেন সরকারপ্রধান।

গত ৫ সেপ্টেম্বর চারদিনের রাষ্ট্রীয় সফরে ভারতে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরকালে বাংলাদেশ ও ভারতের মধ্যে পানি ব্যবস্থাপনা, রেলপথ, বিজ্ঞান ও প্রযুক্তি, তথ্য ও সম্প্রচার বিষয়ে সাতটি চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়।

সফরে হায়দরাবাদ হাউসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার মধ্যে আলোচনা অনুষ্ঠিত হয়। এতে নিরাপত্তা সহযোগিতা, বিনিয়োগ, ক্রমবর্ধমান বাণিজ্য সম্পর্ক, বিদ্যুৎ ও জ্বালানি খাতের সহযোগিতা, অভিন্ন নদীর পানিবণ্টন, পানিসম্পদ ব্যবস্থাপনা, সীমান্ত ব্যবস্থাপনা, মাদক চোরাচালান ও মানবপাচার রোধের বিষয়গুলো গুরুত্ব পায়।

সফর শেষে গত বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) রাত ৮টা ৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ বিমানে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন প্রধানমন্ত্রী।

বগুড়াযর শেরপুর থানার অভিযানে ১ মাদক ব্যবসায়ীকে হেরোইন সহ গ্রেফতার

বগুড়াযর শেরপুর থানার অভিযানে ১ মাদক ব্যবসায়ীকে হেরোইন সহ গ্রেফতার

 বগুড়াযর শেরপুর থানার অভিযানে ১ মাদক ব্যবসায়ীকে হেরোইন সহ গ্রেফতার

বগুড়াযর শেরপুর থানার অভিযানে ১ মাদক ব্যবসায়ীকে হেরোইন সহ গ্রেফতার

বগুড়া জেলার শেরপুর থানার অভিযানে ০১জন মাদক ব্যবসায়ীকে অবৈধ মাদকদ্রব্য হেরোইন সহ গ্রেফতার।
মাননীয় পুলিশ সুপার জনাব সুদীপ কুমার চক্রবর্ত্তী, বিপিএম মহোদয়ের নির্দেশনায় শেরপুর থানাকে মাদক ও অপরাধ মুক্ত করার লক্ষ্যে শেরপুর থানা, বগুড়ার একটি আভিযানিক দল অদ্য ১৩/০৯/২০২২ খ্রিঃ তারিখ রাত্রি ২৩.১৫ ঘটিকার সময় ১০নং শাহবন্দেগী ইউপির অন্তর্গত কৃষ্ণপুর নামাপাড়া সাকিনস্থ জনৈক মোঃ আব্বাস(৫০),পিতা মৃত জয়নাল আকন্দ এর মুদি দোকানের সামনে পাকা রাস্তার উপর হইতে ০১ জন মাদক ব্যবসায়কে ০৫(পাঁচ) গ্রাম হেরোইন সহ গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীর নাম-ঠিকানাঃ-
১। মোঃ মজনু আলী শেখ(২৫), পিতা-মৃত ইমান আলী শেখ, সাং-ফুলতলা, থানা-শেরপুর, জেলা-বগুড়া। আসামীর বিরুদ্ধে শেরপুর থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন।

কাঁটাখালি পৌর আ.লীগ সভাপতির কার্যালয়ে ছাত্রলীগ নেতার হাতে মাদক দিয়ে ফাঁসানোর অভিযোগ

কাঁটাখালি পৌর আ.লীগ সভাপতির কার্যালয়ে ছাত্রলীগ নেতার হাতে মাদক দিয়ে ফাঁসানোর অভিযোগ

 কাঁটাখালি পৌর আ.লীগ সভাপতির কার্যালয়ে ছাত্রলীগ নেতার হাতে মাদক দিয়ে ফাঁসানোর অভিযোগ

কাঁটাখালি পৌর আ.লীগ সভাপতির কার্যালয়ে ছাত্রলীগ নেতার হাতে মাদক দিয়ে ফাঁসানোর অভিযোগ


রাজশাহীর পবার কাঁটাখালি পৌর আওয়ামী লীগ সভাপতির কার্যালয় মাদক বিক্রি ও সেবনের আখড়ায় পরিনত হয়েছে। সাম্প্রতিক একটি ভিডিও কে কেন্দ্র করে রাজশাহী জেলা ছাত্রলীগের সম্পাদক জাকির হোসেন অমির হাতে কাঁটাখালি পৌর আওয়ামী লীগের সভাপতির কার্যালয়ে মাদক সেবনের অভিযোগ উঠেছে। আ.লীগ কার্যালয়ে মাদক আসলো কোথা থেকে? না অন্য কোন পানিয় সেবন করেছে ছাত্রলীগ নেতা? তাহলে পবা উপজেলার পৌর আওয়ামী লীগের সভাপতির কার্যলয় কি মাদক সেবনের আখড়া? এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে খোদ রাজশাহীর আওয়ামী লীগের নেতাকর্মীদের মাঝেও।

সত্যই যদি ছাত্রলীগ নেতা মাদক সেবন করে থাকে। তাহলে সেই মাদক কোথা থেকে আ.লীগ কার্যালয়ে আসছে তা তদন্ত করে দেখা হোক বলে দাবি একাধিক জেলা ছাত্রলীগ নেতাকর্মীদের। তবে তার কার্যালয়ে বসে মাদক সেবনতো দূরের কথা পান বিড়ি খাওয়ার সুযোগ নেই বলে দাবি করেন কাঁটাখালি পৌর আওয়ামী লীগ সভাপতি আবু সামা।

কাঁটাখালি পৌর আওয়ামী লীগ সভাপতি আবু সামা বলেন, আমার কার্যালয়ে মাদক তো দূরের কথা, পান বিড়ি খাওয়ার সুযোগ নেই। ছাত্রলীগ নেতা সেখানে বসে মাদক সেবন করবে এ টা অসম্ভব। তিনি আরো বলেন, কেউ চক্রান্ত করে ভিডিও করে এমন অপপ্রচার করছে। সেই সাথে আমার সুনাম ক্ষুন্ন করছে বলে দাবি করেন তিনি।

১৪ সেপ্টেম্বর বুধবার একটি বেসরকারি একটি চ্যনেলে কাঁটাখালি পৌর আ.লীগের কার্যালয়ে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন অমির মাদক সেবন করছে বলে সংবাদ প্রচার হয়। এ নিয়ে রাজশাহীতে চলছে ব্যাপক সমালোচনা।

স্থানিয় একাধিক আওয়ামী লীগ নেতারা জানান, কাঁটাখালি পৌর আওয়ামী লীগ সভাপতি আবু সামার কার্যালয়ে জেলা ছাত্রলীগের সম্পাদক যদি মাদক সেবন করে থাকে। তাহলে সেই কার্যালয় কি মাদক সেবনের আখড়া। কি ভাবে সেখানে মাদক ছাত্রলীগ নেতার হাতে এসেছে তা তদন্ত করে দেখা উচিৎ। আর যদি ছাত্রলীগ নেতা মাদক সেবন করে থাকে তাহলে মাদক ব্যবসার সাথে আওয়ামী লীগ নেতা ও তার কর্মীরা জড়িতো কি না তা দেখা উচিৎ। আর মাদক সেবন না অন্য কিছু সেবন করেছে কার্যালয়ে বসে সেটাও তদন্ত করে দেখা দরকার। তদন্ত না করে যদি মিথ্যা সংবাদ প্রচারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হোক।

এ বিয়ষ রাজশাহী জেলা ছাত্রলীগ সম্পাদক জাকির হোসেন অমি জানান, কাঁটাখালি পৌর আওয়ামী লীগের সভাপতি আবু সামার কার্যালয়ে গিয়ে ছাত্রলীগ নেতাকর্মীদের সাথে সংগঠন নিয়ে কথা বলছিলাম। সে খানে স্পিট এনে খেতে দিয়ে আপ্যায়ন করা হয়। সে খানে কোন মাদক সেবন করিনি বলে দাবি করেন তিনি।

তিনি আরো বলেন, সেই সময় কেউ প্রতিহিংসা মূলক ভিডিও করে মাদক সেবন করছি বলে গণমাধ্যম কর্মীদের দিয়ে মিথ্যা সংবাদ প্রচার করেছে। এটি রাজনৈতিক প্রতিহিংসা মূলক আমাকে ফাঁসাতে এমন নাটক করা হয়েছে বলে দাবি করেন অমি।

রাজশাহীতে সরকারী জায়গা দখল করে প্রাচীর নির্মানের অভিযোগ

রাজশাহীতে সরকারী জায়গা দখল করে প্রাচীর নির্মানের অভিযোগ

 রাজশাহীতে সরকারী জায়গা দখল করে প্রাচীর নির্মানের অভিযোগ

রাজশাহীতে সরকারী জায়গা দখল করে প্রাচীর নির্মানের অভিযোগ

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার দেওপাড়া ইউনিয়নে বসতবাড়ীর সামনের দিকে এবং সরকারি রাজশাহী-চাপাইনবাবগঞ্জ মহাসড়কের রাস্তার জায়গায় দখল করে প্রাচীর নির্মানের অভিযোগ করেছেন হাজি মোহাম্মদ আবদুল লতিফ নামের এক ভুক্তভোগী। ১৩ সেপ্টেম্বর মঙ্গলবার গোদাগাড়ী প্রেমতুলি পুলিশ ফাঁড়িতে এই অভিযোগটি দায়ের করেন।

অভিযোগ সূত্র মতে, তার নিজ বাড়ির পূর্ব পাশে মো: আবু বক্করের পুত্র পিয়ারুল (৪৮) প্রতিবেশি। ১০ সেপ্টেম্বর শানিবার আবদুল লতিফ বসতবাড়ীর সামনের দিকে সীমানা প্রাচীরের জায়গায় ও সরকারি রাজশাহী-চাপাইনবাবগঞ্জ মহাসড়কের রাস্তার জায়গায় দখল করে প্রাচীর নির্মান করে যা মহাসড়কের ভারী যানবাহন ওভার ক্রসিং ক্ষেত্রে বাধা প্রদান করবে। কিন্তু পিয়ারুল প্রভাবশালী হওয়ায় আমার সীমানায় জোর করে ওয়াল নির্মান করেছেন।

এ বিষয়ে আবদুল লতিফ বলেন, বিষয়টি নিয়ে আগেও কয়েকবার সামাজিকভাবে সমাধান হলেও বারবারই বিবাদে জড়াচ্ছেন পিয়ারুল ইসলাম। দেওপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেলাল উদ্দিন সোহেল ওয়াল নির্মান করতে নিষেধ করলেও শুনছেন না পিয়ারুল ইসলাম। আমি বাঁধা দিতে গেলে আমাকে ও আমার পরিবারের লোকদের বিভিন্ন রকম প্রাননাশের হুমকি প্রদান করে। আমি ও আমার পরিবারসহ আতঙ্কিত অবস্থায় আছি।

জানতে চাইলে পিয়ারুল ইসলাম বলেন, আমি তার কোন জায়গা দখল করিনি। আমি আমার সীমানায় ওয়াল নির্মান করেছি। বিষয়টি নিয়ে আগামী শনিবার সামাজিক সমাধান হওয়ার কথা আছে। সমাজ আমাকে সুষ্ঠু বিচার করে দিলে আমি মেনে নেব।

এ বিষয়ে জানতে চাইলে প্রেমতুলি পুলিশ ফাঁড়ির (আইসি) ইনচার্জ রফিকুল ইসলাম বলেন,আমি স্বরজমিনে গিয়ে দেখে এসেছি।পিয়ারুল ইসলাম অবৈধভাবে ওয়াল নির্মান করেছেন।আমরা তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করবো।

চারঘাটে ১৪ বোতল ফেনসিডিলসহ ইউপি মেম্বার রবিউল গ্রেপ্তার

চারঘাটে ১৪ বোতল ফেনসিডিলসহ ইউপি মেম্বার রবিউল গ্রেপ্তার

চারঘাটে ১৪ বোতল ফেনসিডিলসহ ইউপি মেম্বার রবিউল গ্রেপ্তার

চারঘাটে ১৪ বোতল ফেনসিডিলসহ ইউপি মেম্বার রবিউল গ্রেপ্তার

চারঘাটে ১৪ বোতল ফেনসিডিলসহ ইউপি মেম্বার রবিউল গ্রেপ্তার

রাজশাহীর চারঘাট উপজেলার ইউসুফপুর ইউনিয়নের শ্রীখণ্ডী মধ্যপাড়া থেকে ১৪ বোতল ফেনসিডিলসহ ইউপি সদস্য রবিউল ইসলামকে গ্রেফতার করেছে চারঘাট থানা পুলিশের একটি টিম। 

আটককৃত, রবিউল ইসলাম ইউসুফপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড এর সদস্য ও শ্রীখণ্ডী গ্রামের তফছের আলীর ছেলে।

এ বিষয়টি নিশ্চিত করেছেন চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল আলম।

পুলিশ সুত্রে জানা যায়, বুধবার ভোর সাড়ে ৫টার সময় 

গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে এক ব্যক্তি বাজার করা ব্যাগের ভেতরে ফেনসিডিল নিয়ে শ্রীখণ্ডী মধ্যপাড়া গ্রামে বিক্রয়ের উদ্দেশ্য অবস্থান করছেন। 

পুলিশ টিম ঘটনাস্থলে পৌঁছামাত্র ওই ব্যক্তিটি কৌশলে পালানোর চেষ্টা করে। এ সময় তাঁর ব্যাগ তল্লাশি করে ১৪ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়। পরে পুলিশ জানতে পারে গ্রেপ্তার রবিউল ইসলাম ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য। 

এ বিষয়ে চারঘাট মডেল থানার ওসি মাহবুবুল আলম বলেন, ‘ইউপি সদস্য রবিউল ইসলাম দীর্ঘদিন যাবৎ মাদক ব্যাবসা করে আসছে। আজ (বুধবার) তাকে ১৪ বোতল ফেনসিডিলসহ হাতেনাতে আটক করা হয়। এ বিষয়ে চারঘাট থানার মাদক মামলা রুজু করা হয়েছে।

দিকে পুলিশের একটি টহল দল জয়পুর বাজারে অবস্থান করছিল। এ সময় তারা গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে, 

 ১৪ বোতল ফেনসিডিলসহ রবিউল ইসলাম (৪৫) নামে এক ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার সকাল ৬টার দিকে উপজেলার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। 

জনপ্রিয় মেয়র একরামুল, ব্যতিক্রমী উদ্যোগ নিয়ে হয়েছেন প্রশংসিত

জনপ্রিয় মেয়র একরামুল, ব্যতিক্রমী উদ্যোগ নিয়ে হয়েছেন প্রশংসিত

জনপ্রিয় মেয়র একরামুল, ব্যতিক্রমী উদ্যোগ নিয়ে হয়েছেন প্রশংসিত



 মেয়র হিসাবে দায়িত্ব গ্রহনের পর থেকে দিনরাত কাজ করে চলেছেন তিনি। পৌরবাসীর বিভিন্ন সমস্যা ও সুখ- দুঃখে তাদের পাশে থেকে এরইমধ্যে জনপ্রিয় হয়ে উঠেছেন তিনি। পৌরসভার সকল কাউন্সিলর, কর্মকর্তা এবং কর্মচারীদের নিয়ে পৌরবাসীর সেবায় পরিশ্রম করে যাচ্ছেন নিরলস ভাবে।

বলছিলাম বাংলাদেশ আওয়ামী লীগ থেকে মনোনীত চারঘাট পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বিগতদের তুলনায় সবচেয়ে জনপ্রিয় বর্তমান পৌর মেয়র মোঃ একরামুল হকের কথা। বুধবার (১৪ সেপ্টেম্বর) সরজমিনে গেলে দেখা যায়, গর্ভবতী ও সদ্য প্রসূতি মায়েদের কথা চিন্তা করে নিজের (মেয়রের জন্য নির্ধারিত) রুম বাদদিয়ে গেটের সামনে নিচ তলায় টেবিল-চেয়ার নিয়ে দায়িত্ব পালন করছেন মেয়র। যিনি দল-মত নির্বিশেষে সকল সাধারণ জনগণের জন্য সেবার হাত বাড়িয়ে দিয়ে অনেক বার হয়েছেন প্রশংসিত।

এর মধ্যে স্থানীয় সরকার বিভাগের বিভিন্ন প্রকল্পের মাধ্যমে পৌর সভার রাস্তা-ঘাট উন্নয়নের ব্যাপারে উদ্যোগ নিয়েছেন। পৌর এলাকার ড্রেনেজ সমস্যা, জলাবদ্ধতা সমস্যা নিরসনসহ পৌর এলাকা সৌন্দর্য বৃদ্ধির জন্যও কাজ করে যাচ্ছেন। পৌরবাসীর বিভিন্ন সমস্যা দ্রুত সমাধান ও পৌর সভার পক্ষ থেকে পৌর বাসীকে প্রত্যাশিত সেবা প্রদানসহ নানা কাজে নিজেকে নিয়জিত রেখে তিনি।

একরামুল  বলেন, জনগণের সেবা করার জন্য ছোট থেকে রাজনীতিতে এসেছেন। জনগণের পাশে থেকে তাদের নানা সমস্যা সমাধানের চেষ্টায় নিজেকে গড়ে তুলেছি। আমি ছোট বেলা হতে ছাত্র রাজনীতি করে বড় হয়েছি। জেনেছি সেই মহান নেতা বাংলার হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শ্রেষ্ঠত্বের অহংকারে আমি গর্বিত। তার অনুপ্রেরণায় আমার এ কর্মময় জীবনে অনেক স্বপ্ন চিন্তা-চেতনাকে শতভাগ সফল করার প্রয়াস অব্যাহত থাকবে।

তিনি আরো বলেন, আল্লাহর অশেষ রহমতে আপনাদের সার্বিক সহায়তায় আমার চিন্তা-চেতনা ও সৃষ্টিশীল ধ্যান-ধারনা বাস্তবায়নে আমি সর্বদা অবিচল। সন্ত্রাস, দূর্নীতি, অন্যায়, অত্যাচার, নিপীড়ন, মাদকমুক্ত, শোষণহীন সমাজ প্রতিষ্ঠাই হচ্ছে আমার মূল লক্ষ্য। ডিজিটাল সেবা পৌছে দেয়ার লক্ষ্যে দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তথা ক্ষুধা ও দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়ার স্বপ্ন ও প্রত্যয় নিয়ে চারঘাট পৌরসভাও অতিশীঘ্রই কাংখিত লক্ষ্যে পৌছে যাবে ইনশাল্লাহ।

Monday, August 15, 2022

 রাজশাহীর বাগমারায় বিজ্ঞান প্রতিযোগিতা ও পুরস্কার  বিতরণ 


আমার ছোট ভাই বাগমারা সাইন্স অলিম্পিয়াড ২২ প্রতিযোগিতায় ৭ম হয়েছে। আলহামদুলিল্লাহ 🥰

রাজশাহীর বাগমারায় বিজ্ঞান প্রতিযোগিতা ও পুরস্কার

বিতরণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলার বিভিন্ন স্কুল ও

মাদ্রাসার নবম ও দশম শ্রেণীর ২৫০ জন শিক্ষার্থী

নিয়ে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আমার ছোট ভাই ৭ম হয়েছে। বাগমারা সাইন্স অলিম্পিয়াড ২২ প্রতিযোগিতায় ৭ম স্থান অধিকার করেছে মেজবাউল হক গালিব ।





শনিবার দিন ব্যাপি বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর কমপ্লেক্সের সালেহা ইমারত মিলনায়তনে প্রতিযোগিতার আয়োজন করে বাগমারা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন।

বাগমারা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশনের সভাপতি

ইঞ্জিনিয়ার মিজানুর রহমান সরকারের সভাপতিত্বে

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজশাহী-৪

(বাগমারা) আসনের সংসদ সদস্য, সড়ক পরিবহণ ও

সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য

ইঞ্জিনিয়ার এনামুল হক। ইঞ্জিনিয়ার এরশাদুল হকের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পরিকল্পনা মন্ত্রণালয়ের এনএপিডি পরিচালক ইঞ্জিনিয়ার আব্দুর রশিদ, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নাজমুল হোসেন,  বাগমারা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকও চেয়ারম্যান অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল,জিইএমকো'র ডিজিএম ইঞ্জিনিয়ার আশরাফুল ইসলাম, জিটিসিএল'র ডেপুটি ম্যানেজার ইঞ্জিনিয়ার মুতাসিদ বিল্লাহ, ইঞ্জিনিয়ার আব্দুর রশিদ, মোস্তফা কামাল, সাইফুল ইসলাম, ।