চারঘাটে ১৪ বোতল ফেনসিডিলসহ ইউপি মেম্বার রবিউল গ্রেপ্তার

চারঘাটে ১৪ বোতল ফেনসিডিলসহ ইউপি মেম্বার রবিউল গ্রেপ্তার
রাজশাহীর চারঘাট উপজেলার ইউসুফপুর ইউনিয়নের শ্রীখণ্ডী মধ্যপাড়া থেকে ১৪ বোতল ফেনসিডিলসহ ইউপি সদস্য রবিউল ইসলামকে গ্রেফতার করেছে চারঘাট থানা পুলিশের একটি টিম।
আটককৃত, রবিউল ইসলাম ইউসুফপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড এর সদস্য ও শ্রীখণ্ডী গ্রামের তফছের আলীর ছেলে।
এ বিষয়টি নিশ্চিত করেছেন চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল আলম।
পুলিশ সুত্রে জানা যায়, বুধবার ভোর সাড়ে ৫টার সময়
গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে এক ব্যক্তি বাজার করা ব্যাগের ভেতরে ফেনসিডিল নিয়ে শ্রীখণ্ডী মধ্যপাড়া গ্রামে বিক্রয়ের উদ্দেশ্য অবস্থান করছেন।
পুলিশ টিম ঘটনাস্থলে পৌঁছামাত্র ওই ব্যক্তিটি কৌশলে পালানোর চেষ্টা করে। এ সময় তাঁর ব্যাগ তল্লাশি করে ১৪ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়। পরে পুলিশ জানতে পারে গ্রেপ্তার রবিউল ইসলাম ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য।
এ বিষয়ে চারঘাট মডেল থানার ওসি মাহবুবুল আলম বলেন, ‘ইউপি সদস্য রবিউল ইসলাম দীর্ঘদিন যাবৎ মাদক ব্যাবসা করে আসছে। আজ (বুধবার) তাকে ১৪ বোতল ফেনসিডিলসহ হাতেনাতে আটক করা হয়। এ বিষয়ে চারঘাট থানার মাদক মামলা রুজু করা হয়েছে।
দিকে পুলিশের একটি টহল দল জয়পুর বাজারে অবস্থান করছিল। এ সময় তারা গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে,
১৪ বোতল ফেনসিডিলসহ রবিউল ইসলাম (৪৫) নামে এক ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার সকাল ৬টার দিকে উপজেলার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

0 coment rios: