জনপ্রিয় মেয়র একরামুল, ব্যতিক্রমী উদ্যোগ নিয়ে হয়েছেন প্রশংসিত
মেয়র হিসাবে দায়িত্ব গ্রহনের পর থেকে দিনরাত কাজ করে চলেছেন তিনি। পৌরবাসীর বিভিন্ন সমস্যা ও সুখ- দুঃখে তাদের পাশে থেকে এরইমধ্যে জনপ্রিয় হয়ে উঠেছেন তিনি। পৌরসভার সকল কাউন্সিলর, কর্মকর্তা এবং কর্মচারীদের নিয়ে পৌরবাসীর সেবায় পরিশ্রম করে যাচ্ছেন নিরলস ভাবে।
বলছিলাম বাংলাদেশ আওয়ামী লীগ থেকে মনোনীত চারঘাট পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বিগতদের তুলনায় সবচেয়ে জনপ্রিয় বর্তমান পৌর মেয়র মোঃ একরামুল হকের কথা। বুধবার (১৪ সেপ্টেম্বর) সরজমিনে গেলে দেখা যায়, গর্ভবতী ও সদ্য প্রসূতি মায়েদের কথা চিন্তা করে নিজের (মেয়রের জন্য নির্ধারিত) রুম বাদদিয়ে গেটের সামনে নিচ তলায় টেবিল-চেয়ার নিয়ে দায়িত্ব পালন করছেন মেয়র। যিনি দল-মত নির্বিশেষে সকল সাধারণ জনগণের জন্য সেবার হাত বাড়িয়ে দিয়ে অনেক বার হয়েছেন প্রশংসিত।
এর মধ্যে স্থানীয় সরকার বিভাগের বিভিন্ন প্রকল্পের মাধ্যমে পৌর সভার রাস্তা-ঘাট উন্নয়নের ব্যাপারে উদ্যোগ নিয়েছেন। পৌর এলাকার ড্রেনেজ সমস্যা, জলাবদ্ধতা সমস্যা নিরসনসহ পৌর এলাকা সৌন্দর্য বৃদ্ধির জন্যও কাজ করে যাচ্ছেন। পৌরবাসীর বিভিন্ন সমস্যা দ্রুত সমাধান ও পৌর সভার পক্ষ থেকে পৌর বাসীকে প্রত্যাশিত সেবা প্রদানসহ নানা কাজে নিজেকে নিয়জিত রেখে তিনি।
একরামুল বলেন, জনগণের সেবা করার জন্য ছোট থেকে রাজনীতিতে এসেছেন। জনগণের পাশে থেকে তাদের নানা সমস্যা সমাধানের চেষ্টায় নিজেকে গড়ে তুলেছি। আমি ছোট বেলা হতে ছাত্র রাজনীতি করে বড় হয়েছি। জেনেছি সেই মহান নেতা বাংলার হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শ্রেষ্ঠত্বের অহংকারে আমি গর্বিত। তার অনুপ্রেরণায় আমার এ কর্মময় জীবনে অনেক স্বপ্ন চিন্তা-চেতনাকে শতভাগ সফল করার প্রয়াস অব্যাহত থাকবে।
তিনি আরো বলেন, আল্লাহর অশেষ রহমতে আপনাদের সার্বিক সহায়তায় আমার চিন্তা-চেতনা ও সৃষ্টিশীল ধ্যান-ধারনা বাস্তবায়নে আমি সর্বদা অবিচল। সন্ত্রাস, দূর্নীতি, অন্যায়, অত্যাচার, নিপীড়ন, মাদকমুক্ত, শোষণহীন সমাজ প্রতিষ্ঠাই হচ্ছে আমার মূল লক্ষ্য। ডিজিটাল সেবা পৌছে দেয়ার লক্ষ্যে দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তথা ক্ষুধা ও দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়ার স্বপ্ন ও প্রত্যয় নিয়ে চারঘাট পৌরসভাও অতিশীঘ্রই কাংখিত লক্ষ্যে পৌছে যাবে ইনশাল্লাহ।


0 coment rios: